মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি: মাগুরা শ্রীপুরের সাচিলাপুর বাজারে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে!
২১ জুলাই মঙ্গলবার রাত আনুমানিক ১১ থেকে ১২টার দিকে লিপ্টন ইলেক্ট্রিক এন্ড সেনেটারী দোকানে ভয়াবহ এ আগুনের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে আনুমানিক প্রায় ৫০-৬০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ী রবিউল ইসলাম জানান। IBWF সাচিলাপুর বাজার কমিটির সদস্য ব্যবসায়ী মোঃরবিউল ইসলামের বাড়ী সব্দালপুর ইউনিয়নের কাজলী দক্ষিণ পাড়া। তার পুত্রের নাম মোঃ নাহিদ ইসলাম।
২২জুলাই বিকেলে ইন্ডাস্ট্রিয়ালিস্ট এ্যান্ড বিজনেস ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF)এর একটি প্রতিনিধি দল ক্ষতিগ্রস্থ দোকান পরিদর্শন করেন।
পরিদর্শন কালে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়ালিস্ট এ্যান্ড বিজনেস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের (IBWF)যশোর – কুষ্টিয়া অঞ্চলের অঞ্চল পরিচালক আলহাজ্ব আব্দুল মতিন, মাগুরা জেলা শাখার প্রধান উপদেষ্টা অধ্যাপক সাইদ আহম্মদ বাচ্চু, উপদেষ্টা অধ্যক্ষ মাহবুবুর রহমান, রিক্সা ভ্যান শ্রমিক ঐক্য পরিষদের মাগুরা জেলা শাখার সভাপতি বিশিষ্ট সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, IBWF শ্রীপুর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা অধ্যাপক ফখরুদ্দিন বিশ্বাস মিজান, শ্রীপুর উপজেলা শাখার সভাপতি ও আগামী শ্রীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আব্দুল আওয়াল সবুর, সেক্রেটারী ও আগামী শ্রীকোল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্ল্যা মিজানুর রহমান, সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মালেক, IBWF শ্রীপুর উপজেলা সহকারী সেক্রেটারি মোঃ শাহাজাহান আলী মোল্ল্যা, শ্রীপুর ইউনিয়ন শাখার উপদেষ্টা মাওলানা ইনছান আলী, আগামী সব্দালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক অধ্যক্ষ মকলেছুর রহমান। দারিয়াপুর ইউনিয়ন শাখার উপদেষ্টা মাওলানা আবু বক্কার, সিদ্দিক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক এবং আগামী দ্বারিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মোফাজ্জল হোসেন, সব্দালপুর ইউনিয়নের মাওলানা রিজাউল ইসলাম, দ্বারিয়াপুর ইউনিয়নের মোঃ বাবর আলীসহ আরো অনেকে।
IBWF যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক সমাজের বিত্তবান ব্যক্তিদের প্রতি আহবান করেন রবিউল ইসলামের পাশে দাঁড়ানোর জন্য,তিনি IBWF এর পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন এবং ধর্য্যধারনে জন্য আল্লাহর কাছে দোয়া করেন।
