ঢাকাThursday , 23 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পছন্দের কেনাকাটায় দ্বিগুণ আনন্দ: ইসলামপুরে যাত্রা শুরু করলো ‘ব্লু-মার্ট সেলস পয়েন্ট’

Mahamudul Hasan Babu
July 23, 2026 12:57 pm
Link Copied!

​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ “ব্যয় থেকেই করুন আয়”—এই আধুনিক ও ব্যতিক্রমী প্রতিপাদ্যকে সামনে রেখে ডিজিটাল বিজনেসের নতুন বার্তা নিয়ে জামালপুরের ইসলামপুরে যাত্রা শুরু করেছে ‘ব্লু-মার্ট সেলস পয়েন্ট’। সাধারণ গ্রাহকদের কেনাকাটায় বাড়তি সুবিধা ও শতভাগ লাভের সুযোগ দিতেই মূলত এই ডিজিটাল প্ল্যাটফর্মটির আগমন।

​বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে ইসলামপুর পৌরশহরের ধর্মকুড়া বাজার গোরস্থান রোডস্থ ‘জে.কে এগ্রোভেট’ কার্যালয়ে এক জমকালো আলোচনা সভার মাধ্যমে সেলস পয়েন্টটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

​আলোচনা সভায় উপস্থিত ছিলেন ব্লু-স্টার হোটেল অ্যান্ড রিসোর্ট পিএলসি-এর ডিরেক্টর রফিকুল ইসলাম সুজন ও শেখ প্রিন্স। এছাড়াও উপস্থিত ছিলেন ওয়ান স্টার মোস্তাফিজুর রহমান, মেসার্স আনোয়ারা এন্টার প্রাইজ এর প্রোঃ আনোয়ারা বেগম, ব্লু-মার্ট সেলস পয়েন্ট মেম্বার আনিসুর রহমান এবং সদস্য আকাশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​সভায় বক্তারা জানান, প্রযুক্তির এই যুগে কেনাকাটাকে আরও সহজ ও লাভজনক করতেই ব্লু-মার্ট কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটি থেকে পণ্য কিনলেই গ্রাহকরা পাবেন আকর্ষণীয় রিচার্জ কার্ডসহ নানা ধরনের আধুনিক সুবিধা। সম্পূর্ণ বিনামূল্যে রেজিস্ট্রেশন করেই যেকোনো গ্রাহক এই প্ল্যাটফর্মের সাথে যুক্ত হতে পারবেন।
​তারা আরও জানান, পণ্য ক্রয়ের সাথে সাথেই গ্রাহকরা পেয়ে যাবেন “ব্লু-মার্ট ওয়ার্ল্ড”-এর বিশেষ রিচার্জ কার্ড, যা তাদের কেনাকাটার খরচ থেকে বাড়তি আয়ের সুযোগ তৈরি করে দেবে। আধুনিক সুবিধা ও ডিজিটাল বিজনেসের এই নতুন কনসেপ্ট নিয়ে স্থানীয় গ্রাহকদের মাঝে ইতিমধ্যেই ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।