ঢাকাThursday , 23 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

জুলাই শহীদ পরিবারের ২ সদস্যের কর্মসংস্থানের ব্যবস্থা করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

Mahamudul Hasan Babu
July 23, 2026 11:54 am
Link Copied!

​পঞ্চগড় প্রতিনিধি: জুলাই আন্দোলনে আত্মত্যাগকারী শহীদদের স্মৃতি ও পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে অনন্য এক মানবিক উদ্যোগ নিয়েছেন পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
কেবল রাজনৈতিক দায়িত্ব পালনেই নয়, সবসময় সাধারণ মানুষ ও দুর্গত পরিবারের পাশে থেকে তিনি মানবিক নেতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন।

​এরই ধারাবাহিকতায় বোদা ও দেবীগঞ্জ উপজেলার সংসদ সদস্যের পরিদর্শন কক্ষে সরকারি নির্দেশনায় ‘অফিস সহায়ক’ পদে জুলাই শহীদ পরিবারের দুই সদস্যকে নিয়োগের জন্য সুপারিশ ও উদ্যোগ নিয়েছেন তিনি। ইতোমধ্যে বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের জুলাই শহীদ সুমনের বোন উক্ত পদে যোগদান করেছেন। দেবীগঞ্জ উপজেলা পরিদর্শন কক্ষের জন্যও অপর এক শহীদ পরিবারের সদস্যকে নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ জুলাই শহীদদের আত্মত্যাগের কথা মনে রেখে অন্তর্বর্তী সরকার ও পরবর্তীতে বিএনপি সরকারের সময়ে তিনি জুলাই শহিদ পরিবারের সদস্যদের খোঁজখবর নিতেন, আর্থিক সহযোগিতা সহ প্রতি মাসে তাদের আর্থিক সহযোগিতা নিজস্ব তহবিল থেকে দিয়ে আসছেন।

​স্থানীয় অধিবাসীরা জানান, ফরহাদ হোসেন আজাদ এমপি সবসময়ই এলাকার দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের যেকোনো প্রয়োজনে দ্রুত সহায়তার হাত বাড়িয়ে দেন। জুলাই শহীদ পরিবারের স্বজনদের কর্মসংস্থানের এই সুযোগ সৃষ্টি তাঁর সেবামূলক ও মানবিক ভাবমূর্তিকে আরও একধাপ এগিয়ে নিলো।

​এ বিষয়ে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম বলেন, “মাননীয় প্রতিমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশনা ও মানবিক সুপারিশেই সাকোয়া ইউনিয়নের শহীদ সুমনের বোনকে অফিস সহায়ক পদে নিয়োগ দেওয়া হয়েছে। শহীদ পরিবারের প্রতি রাষ্ট্র ও সমাজকে সম্মান জানানোর ক্ষেত্রে এটি একটি অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ।”