মোঃ কামরুল ইসলাম টিটু বাগেরহাট শরনখোলা প্রতিনিধি: শরণখোলায় বৃহস্পতিবার ভোরে একটি প্রা্ইভেট হাসপাতাল থেকে নার্সের ম*রদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃ*ত নার্স হাসিনা খানম রিক্তা (৩৪) উপজেলার উত্তর তাফালবাড়ী গ্রামের জসিম হাওলাদারের স্ত্রী। মৃত নার্স মাদকাসক্ত ছিলো বলে পুলিশ জানায়।থানা পুলিশ সূত্রে জানা জানায়, বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোরে খবর
পেয়ে থানা পুলিশ শরণখোলা উপজেলা সদর রায়েন্দা গ্রামীন জেনারেল হাসপাতালের বাথরুমের দরজা ভেঙ্গে নার্স হাসিনা খানমের ম*রদেহ উদ্ধার
করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডাঃ অন্তরা দাস তাকে মৃত ঘোষণা করেন।
রায়েন্দা গ্রামীন জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আলীম আল রেজা মুক্তি বলেন, ভোর রাতে নার্স হাসিনা খানম রিক্তা (৩৪) প্রাকৃতিক ডাকে সাড়া দিতে বাথরুমে যায়। দীর্ঘ সময় বাথরুম
থেকে বের না হওয়ায় ডাকাডাকি করেও তার সাড়া মেলেনি। পরে শরণখোলা থানা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে দরজা ভেঙ্গে বাথরুমের ভেতরে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। মৃত নার্সের গ্রামের বাড়ী নড়াইল জেলায়। তার পিতার নাম রফিক শেখ। তার স্বামীর ভাষ্য অনুযায়ী, হাসিনা খানম দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক অসুস্থতাসহ সে মাদকাসক্ত ছিলেন।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ রোকেয়া খানম জানান, নার্সের মৃত দেহের পাশে মাদক জাতীয় ইনজেকশন ও সিরিঞ্জ পাওয়া গেছে। মৃ*ত্যুর
প্রকৃত কারণ নির্ণয়ে লাশ বৃহস্পতিবার দুপুরে ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে।।
