রূপসা প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী রূপসা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত ওয়ার্ড ও ইউনিট দায়িত্বশীলদের নিয়ে দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। গতকাল ২৪ জুলাই নৈহাটি বালিকা বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম।উপজেলা জামায়াতের আমীর মাওলানা লবিবুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাঃ হাবিবুল্লাহ ইমনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি
মুন্সি মঈনুল ইসলাম, অফিস সম্পাদক আশরাফুল আলম। বক্তৃতা করেন উপজেলা জামাতের নেতা মোঃ রেজাউল কবির, আনোয়ার আলী, জাহাঙ্গীর ফকির, জেলা শ্রমীক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন উপজেলা জামাতের উলামা বিভাগের সভাপতি মাওলানা মুমতাজুল ইসলাম, ইসমাঈল হোসেন, সেলিম রেজা, ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মহিউদ্দিন, মাওলানা হেকমত আলী, সেলিম আজাদ, প্রভাষক আসাদুজ্জামান, নাসিম সর্দার, মাওলানা অলিউল্লাহ,জসিম উদ্দিন প্রমুখ। নেতৃবৃন্দ বলেন আল্লাহ প্রদত্ত ও রাসুলে কারিম (সাঃ) প্রদর্শিত পথে নিজেকে বিলিয়ে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার লক্ষে চেষ্টা করতে হবে।
