ঢাকাSaturday , 25 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় পুলিশ সুপার সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
July 25, 2026 5:20 pm
Link Copied!

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি: খেলাধুলার মান বাড়াতে মাগুরায় পুলিশ সুপার কাপ সম্প্রীতি ফুটবল ম্যাচ২৫ জুলাই শনিবার বিকালে শত্রুজিতপুর ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। এ প্রীতি ফুটবল ম্যাচে জেলা পুলিশ ফুটবল একাদশ মুখোমুখি হয় শত্রুজিতপুর ইউনিয়ন ফুটবল একাদশের সঙ্গে ।
খেলার প্রথমার্ধে উভয় দল আক্রমণ পাল্টা আক্রমণ চালাতে থাকে। প্রথমার্ধের ২৪ মিনিটে শত্রুজিতপুর ফুটবল দলের চৌকস খেলোয়াড় মিরাজ ১ টি গোল করে দলকে এগিয়ে নিয়ে যায়। পরবর্তীতে খেলার ৩১ মিনিটে মিরাজ আরো একটি গোল করে। গোল করার পরপরই উভয় দল একে অপরের দিকে আরো বেশি বেশি আক্রমণ করতে থাকে । এরই মধ্যে মাগুরা পুলিশ দল একটি পেনাল্টি শটের মাধ্যমে ১ টি গোল করে। খেলার দ্বিতীয়াআধে উভয় দল কোন গোল করতে সক্ষম হয়নি। নির্ধারিত খেলা শেষে শত্রুজিতপুর ফুটবল একাদশ ২-১ গোলে মাগুরা পুলিশ ফুটবল দলকে পরাজিত করে বিজয়ী হয়। খেলা শেষে খুলনা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান প্রধান অতিথি থেকে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শাহ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস) থান্ডার খায়রুল ইসলামসহ এলাকার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন । খেলার সেরা খেলোয়ার নির্বাচিত হয় শত্রুজিতপুর ইউনিয়ন ফুটবল দলের মিরাজ।
আয়োজকরা জানান, জেলার ৪ উপজেলায় পুলিশের সাথে মানুষের সম্প্রীতি বাড়াতে জেলা পুলিশ নানা ধরনের কাজ করছে। সকল ইউনিয়ন থেকে দ্বন্দ,সংঘাত,সংঘর্ষ ও মাদক নির্মূল করতে এ প্রীতি ফুটবল ম্যাচ অব্যাহত থাকবে। আমরা চাই গ্রামের তৃণমূল মানুষের কাছে পুলিশের মানবিক কাজ দ্রুত পৌঁছে যাক।