ঢাকাSunday , 26 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আইনজীবীকে হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন

Mahamudul Hasan Babu
July 26, 2026 3:11 pm
Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি :বাগেরহাট জজ কোর্টের আইনজীবী ও সহকারী সরকারি কৌশলী (এপিপি) এডভোকেট নিজাম উদ্দিন শান্তকে নির্মমভাবে হত্যার প্রতিবাদ ও দোষীদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে গোপালগঞ্জের আইনজীবীরা।
আজ ২৬ জুলাই বিকালে জেলা আইনজীবী সমিতির ভবনের সামনের সড়কে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সময় আইনজীবীরা বিচার চাই, নিরাপত্তা চাই, আইনজীবীর উপর হামলা,বিচারহীনতা আর না এই স্লোগান দেয়।
নির্মম এর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে, জড়িত সকল হত্যাকারীকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় তারা।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, এডভোকেট ইকবাল হোসেন, সাব্বির হুসাইন, সৈয়দ বিল্লাল আলী,হাবিবুর রহমান হাবিব।

উল্লেখ্য, গত ২৪ জুলাই চেম্বার থেকে বাড়ি ফেরার পথে বাগেরহাট জেলা শহরের হাড়িখালীর তেতুলতলা এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন এ্যাডভোকেট নিজাম উদ্দিন শান্ত।