ঢাকাMonday , 27 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু–

Mahamudul Hasan Babu
July 27, 2026 1:01 pm
Link Copied!

মোঃ সাইফুল্লাহ মাগুরা প্রতিনিধি : নজরুল বর্ষ উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী সংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবে ২৭ জুলাই সোমবার জেলা অডিটোরিয়াম ও জেলা শিল্পকলা একাডেমীতে দিনব্যাপী নজরুল সংগীত, আবৃত্তি,অভিনয় প্রতিযোগিতা শুরু হয়েছে। সদর উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।
জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাস জানান,নজরুল বর্ষ উপলক্ষে মাগুরায় দুই দিনব্যাপী সদর উপজেলা পর্যায়ে নজরুল সংগীত, আবৃত্তি, নৃত্য,একক অভিনয়, চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ প্রতিযোগিতায় সদরের প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। প্রতিযোগিতা থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শিক্ষার্থী বাছাই করে জেলা পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রাথমিকভাবে এ প্রতিযোগিতায় প্রায় ৫ শত শিক্ষার্থী অংশ নিচ্ছে।