ঢাকাMonday , 27 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রামগতিতে ইসলামি ব্যাংকের গ্রাহক সমাবেশে প্রধান অতিথি ছিলেন হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান এমপি

Mahamudul Hasan Babu
July 27, 2026 2:18 pm
Link Copied!

আবু সালমান রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি:লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় ইসলামি ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে এক গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই ২০২৬) রামগতিস্থ ইসলামি ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হলরুমে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান এমপি।

অনুষ্ঠানে ব্যাংকের গ্রাহকসেবা, আমানত ও বিনিয়োগ কার্যক্রমসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় প্রধান অতিথি গ্রাহকদের সঙ্গে মতবিনিময় করেন এবং ইসলামি ব্যাংকের সেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি গ্রাহকদের আস্থা ও সন্তুষ্টি অর্জনে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

সমাবেশে ইসলামি ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত অতিথি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক গ্রাহক উপস্থিত ছিলেন। বক্তারা গ্রাহকদের উন্নত ও আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করতে ইসলামি ব্যাংকের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।