ঢাকাWednesday , 29 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় বাঁশ ও কঞ্চির গৃহস্থালী সামগ্রী তৈরি করছেন কার্তিক পোদ্দার

Mahamudul Hasan Babu
July 29, 2026 6:17 am
Link Copied!

বিশ্বজিৎ সিংহ রায় স্টাফরিপোর্টার ( মাগুরা)।। মাগুরার মহম্মদপুর উপজেলার রাজাপুর ইউনিয়নের রাহাতপুর গ্রামের শারীরিক প্রতিবন্ধী কার্তিক পোদ্দার জীবন সংগ্রামের এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন। শারীরিক সীমাবদ্ধতাকে কখনোই নিজের পথের বাধা হতে দেননি তিনি।

ইচ্ছাশক্তি,পরিশ্রম ও দক্ষতাকে পুঁজি করে বাঁশ ও কঞ্চি দিয়ে তৈরি করছেন নানা ধরনের গৃহস্থালী সামগ্রী। স্থানীয় কোন বাজারে নয়,মহল্লার মানুষের কাছে তিনি যে যা দেন তাতেই বিক্রি করেন।,তার হাতে তৈরি জিনিস।

বাঁশ ও কঞ্চির নিপুণ কারুকাজে কার্তিক পোদ্দার তৈরি করেন ঝুড়ি, মুরগির ঝাঁকা, খালোইসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী। তার হাতে তৈরি পণ্য যেমন মজবুত ও টেকসই, তেমনি দামও সাধারণ মানুষের নাগালের মধ্যে।

স্থানীয়দের ভাষ্য, শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও কার্তিক কখনো হাল ছাড়েননি। পরিশ্রম আর আত্মবিশ্বাসের জোরে তিনি শুধু নিজের জীবিকাই নিশ্চিত করেননি,সমাজের কাছেও একজন পরিশ্রমী ও আত্মমর্যাদাশীল মানুষ হিসেবে পরিচিতি অর্জন করেছেন।

তার সংগ্রামী জীবন অন্যদের জন্যও অনুপ্রেরণার উৎস। কার্তিক পোদ্দার রাহাতপুর গ্রামের মৃত প্রিয়নাথ পোদ্দারের ছেলে।

এ বিষয়ে কার্তিক পোদ্দার বলেন যা ইনকাম করি আমার পকেট খরচ চলে আর
কিছু টাকা বাড়ীতে দেই। তার ভায়ের স্ত্রী বিলা রাণী পোদ্দার জানান,,কার্তিক একজন প্রতিবন্ধী,তার রান্না খাবারের ব্যবস্থা আমি করি।