ঢাকাWednesday , 29 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভাঙ্গুড়ায় খানমরিচ ইউনিয়ন বিএনপির সভাপতি আজাদ সম্পাদক খোকন

Mahamudul Hasan Babu
July 29, 2026 12:41 pm
Link Copied!

মো.মেহেদী হাসান।।ভাঙ্গুড়া, পাবনা পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক কাউন্সিলে তৃণমূল পর্যায়ে নেতা-কর্মিদের গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি পদে মো.আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক পদে মো.আতাউর রহমান খোকন ও সাংগঠনিক সম্পাদক পদে মো.আবু তাহের নির্বাচিত হয়েছেন। ২৮ জুলাই-২০২৬ মঙ্গলবার রাত প্রায় ৮ টায় ময়দান দিঘী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত খানমরিচ ইউনিয়ন বিএনপি’র কাউন্সিল এর ভোট গননা শেষে ফলাফল ঘোষণা করেন, অবসর প্রাপ্ত নির্বাচনী কর্মকর্তা নির্বাচনী নব নিযুক্ত কমিশনার সোলাইমান হোসেন।
সংশ্লিষ্ট নির্বাচনী সূত্রে জানা যায়, শনিবার বিকাল ৩:৩০-৬ টা পর্যন্ত খানমরিচ ইউপি’র নয় টি ওয়ার্ডের তৃণমূল পর্যায়ের ৪শ’৫৯ জন কাউন্সিলার তাদের প্রত্যক্ষ ভোটে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করেন। প্রাপ্ত ভোটের ফলাফলে জানা যায়, ইউনিয়ন বিএনপি’র সভাপতি পদে মো.আবুল কালাম আজাদ কে ২৫৬ (ছাতা প্রতীক)ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. শহিদুল ইসলাম ১৯২ (ফুটবল ঘোড়া) ভোট পেয়েছেন।সাধারণ সম্পাদক পদে মো.আতাউর রহমান খোকন -৩১৪ (ফুটবল প্রতীক)ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো.আতাহার ১০৭ (মাছ প্রতীক) ভোট পেয়েছেন, আব্দুল মমিন (প্রতিক মোরগ)২৬ভোট পেয়েছেন।
সাংগঠনিক সম্পাদক পদে মো. আবু তাহের -১০৮(দেওয়ার ঘড়ি প্রতীক)ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আলী (দোওয়াত কলম প্রতীক) ৯৭ ভোট, ও মো.সাইদুল ইসলাম মেম্বর পেয়েছেন (চশমা প্রতীক) ৭৩ ভোট,মো.শাহাদৎ হোসেন (আম প্রতিক)৫৯ভোট পেয়েছেন,মো.আব্দুর রাজ্জাক (ম‌ই প্রতিক)৪৪ভোট পেয়েছেন,মো.জিয়াউর রহমান (প্রতিক ট্রিউবয়েল )৬৩ভোট পেয়েছেন।
নির্বাচনী ফলাফল ঘোষণার সময় ভাঙ্গুড়া উপজেলা বিএনপি’র আহবায়ক নূর মুজাহিদ স্বপন বলেন বিএনপি’র তৃণমূলের কর্মীদের প্রত্যক্ষ ভোটে সভাপতি,সম্পাদক ও সাংগঠনিক নেতা নির্বাচন করায় সাধারণ মানুষের মধ্যে গণতন্ত্র চর্চার মনোভাব অনেক অংশে জাগ্রত হয়েছে।ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক মো.জাফর ইকবাল হিরোক বলেন ভোটাররা শান্তিপূর্ণভাবে উপস্থিত থেকে নির্ভরে উৎস আনন্দের মধ্যে দিয়ে ভোট প্রদান করেন বাধাহীনভাবে ,এই নির্বাচন সুন্দর সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে সকলে জানান।