জেলা রিপোর্টার,মাগুরা: মাগুরায় কেক কাটা ও আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে মাছরাঙা টেলিভিশনে ১৫বর্ষ পূতি পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে মাছরাঙার সাফল্য কামনা করে কেক কাটেন মাগুরা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন। পরে মাছরাঙাকে শুভেচ্ছা জানিয়ে আরেকটি কেক কাটেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আমিনুল ইসলাম। মাগুরা প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমানের সভাপতিত্বে প্রেস ক্লাব মিলনাতনে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মাগুরা সরকারি মহিলা কলেজ অধ্যাক্ষ আবু সাইদ মোল্লা,মাগুরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ্ইসলাম শফিক, প্রেস ক্লাবের সহ-সভাপতি শামীম আহমেদ খান, শরিফ স্বাধীন, শেখ ইলিয়াস মিথুনসহ অন্যরা। স্বাগত বক্তব্য রাখেন, মাছরাঙা টেলিভিশনের জেলা রিপোর্টার জয়ন্ত জোয়ার্দ্দার।অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
