ঢাকাThursday , 30 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আটোয়ারী উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা ও সাধারণ সভা

Mahamudul Hasan Babu
July 30, 2026 4:09 pm
Link Copied!

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মাসিক সাধারণ সভা ও আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে| উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ২ টা পর্যন্ত উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়| এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক রিপামনি দেবী| সাধারণ সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভায় উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তা, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ, বীর মুক্তিযোদ্ধা, বিজিবি প্রতিনিধি, ইউপি চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক প্রতিনিধি, প্রেসক্লাবের নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন| সাধারণ সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের উন্নয়ন , সমস্যা, সম্ভাবনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনার ওপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন| অপরদিকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, চলমান সামাজিক সমস্যা এবং সমাধানের উপায় নিয়ে আলোচনা হয়| সকলের অংশগ্রহণে আগামী দিনে অপরাধ দমন, সামাজিক সম্প্রীতি ও জননিরাপত্তা নিশ্চিত করতে আমাদের করনীয় সম্পর্কে গুরুত্বারোপ করা হয়| মাদক নিয়ন্ত্রণ, বাজারের শৃঙ্খলা রক্ষায় কার্যকর দৃশ্যমান কিছু ভুমিকা রাখায় উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে সভায় ধন্যবাদ জানানো হয়| সভায় বৈদ্যুতিক ট্রান্সফর্মা চুরি, শিক্ষা প্রতিষ্ঠানে চুরি, ফকিরগঞ্জ বাজারে টোল আদায়ের দৃশ্যমান সাইনবোর্ড টাঙ্গানো, উপজেলা পরিষদসহ গুরুত্বপূর্ণ জনপদে সিসি ক্যমেরা স্থাপন ও উপজেলার গুরুত্বপূর্ণ রাস্তার ধারে আলোর জন্য বাতির ব্যবস্থা করা নিয়ে আলোচনা হয়| এ ছাড়াও ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড বিতরণের ক্ষেত্রে সর্বোচ্চ ¯^চ্ছতা অবল¤^নের ওপর গুরুত্বারোপ করা হয়| সভার সভাপতি ইউএনও রিপামনি দেবী বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি ও সাধারণ জনগণকে আরো বেশী সক্রিয় ভুমিকা রাখতে হবে| সকল প্রকার অপরাধ রোধে সচেতনতা বৃদ্ধি ও কার্যকর উদ্যোগ নিতে হবে| সম্মিলিতভাবে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও সচেতন সমাজ গঠনে সবার সহযোগিতা কামনা করেন সভার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী|