ঢাকাThursday , 30 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুর বর্ণাঢ্য আয়োজনে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

Mahamudul Hasan Babu
July 30, 2026 4:22 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে বৈরী আবহাওয়ার মধ্যেও জাতীয় পতাকা ও বিভিন্ন দপ্তরের পতাকা উত্তোলনের মাধ্যমে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক শিল্পী রানী রায় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদ মিল্টন ক্রীড়া পতাকা, অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌরসভার প্রশাসক তরিকুল ইসলাম পৌরসভার পতাকা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর ও মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল হুদা উপজেলা ক্রীড়া পতাকা এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান জেলা প্রশাসনের পতাকা উত্তোলন করেন।

পরে অতিথিরা বেলুন উড়িয়ে এবং রেফারিদের হাতে ফুটবল তুলে দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনের আগে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বি.এম. কলেজ, মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এবং মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা মনোজ্ঞ কুচকাওয়াজ প্রদর্শন করেন। জেলা প্রশাসক শিল্পী রানী রায় কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শিল্পী রানী রায় খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ এবং মাদকমুক্ত সমাজ গঠনে এমন আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।

এ সময় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদ মিল্টন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রকিবুল হাসান রিপন। অনুষ্ঠান শেষে অতিথিরা টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন।

এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম শাকাপি ইবনে সাজ্জাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পার্থপ্রতিম শীল, মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. নজরুল কবীর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল হুদা, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান, এস্তামুল হক ও ভুবন চন্দ্র হালদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রকিবুল হাসান রিপন, সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ উদ্দিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, জেলা জাসাসের সদস্য সচিব বাকাবিল্লা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমল হোসেন মিন্টুসহ জেলা ক্রীড়া সংস্থার সদস্য আব্দুস সালাম এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন।