ঢাকাSaturday , 1 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাদক ও জুয়ার হাতছানি থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হলে খেলা-ধূলার বিকল্প নাই। — হুইপ আখতারুজ্জামান মিয়া এম.পি।

Mahamudul Hasan Babu
August 1, 2026 9:57 am
Link Copied!

এম এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।। জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনের আখতারুজ্জামান মিয়া এম.পি বলেছেন, আমরা মাদক ও জুয়াকে না বলি। মাদক ও জুয়ার হাতছানি থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হলে খেলা-ধূলার বিকল্প নাই। তাই এই উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের প্রিয় প্রধান মন্ত্রী জনাব তারেক রহমান ক্ষমতায় আসার পরেই বিভিন্ন খেলার খেলোয়াড় তৈরী করার জন্য বিভিন্ন উ;্যােগ গ্রহন করেছেন। তিনি ইতিমধ্যে প্রাইমারী স্কুল থেকে বিভিন্ন খেলোয়াড় তৈরীর করার মানষে ৮ ধরনের খেলা চালু করেছেন। প্রধান মন্ত্রীর চিন্তা ধারায় ইনশাআল্লা আমাদের নতুন প্রজন্ম আগামিতে বাংলাদেশের সম্মানিত খেলোয়াড় হিসাবে নিজেকে গড়ে তুলতে পারবে। আমাদের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক একজন তুখড় খেলোয়ার ও ফুটবল দলের সাবেক অধিনায়ক। তিনিও চেষ্টা করে যাচ্ছেন, আমাদের দেশের খেলা ধুলাকে একটি সম্মানিত স্থানে নিয়ে যাওয়ার জন্য। আমরা যারা এখানে উপস্থিত আছি, আমাদের সবাইকে চিন্তা করতে হবে, ভবিষৎ বংশধরদের রক্ষা করার দায়িত্ব আমাদের। মাদকসহ বিভিন্ন খারাপ আসক্তি থেকে প্রজন্মকে মুক্ত করতে চাইলে খেলা ধুলার দিকে মনোনিবেশ করতে হবে। খেলা ধুলার মধ্যে দিয়ে আমাদের সন্তান ও ভবিষ্যৎ প্রজন্মের মানিষক গঠন, শারিক গঠন ও তাদের সুস্থ জীবন গঠনের জন্য তাদের ক্রীড়াঙ্গন মূখী করাত হবে।
শুক্রবার বিকাল ৩ টায় বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ফুটবল খেলার মাঠে দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট- ২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এম.পি এর সভাপতিত্বে অনুষ্ঠানে
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর-৩ (সদর) আসনের সৈয়দ জাহাঙ্গীর আলম এম.পি, ইউএনও রেজাউল ইসলাম ও থানার অফিসার ইনচার্জ আল এমরান, বোচাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) কাশেম আলী, বিরল উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন, বোচাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম, বিরল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, এছাড়া প্রমুখও বক্তব্য রাখেন।
উদ্বোধনী খেলায় স্বাগতিক বিরল উপজেলা ক্রীড়া সংস্থা বনাম নীলফামারী ফুটবল একাডেমী অংশ গ্রহন করেন।