মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি: মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ২ দিনব্যাপী বাছাইকৃত অগ্রসর কর্মীদের নিয়ে শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।
৩১ জুলাই শুক্রবার বিকেলে আল আমিন কমপ্লেক্সের সম্মেলন কক্ষে শুরু হওয়া শিক্ষা শিবির ০১ আগস্ট শনিবার বিকালে শেষ হয়েছে।
জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু’র সঞ্চালনায় শিক্ষা শিবির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও কেন্দ্রীয় কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য এবং যশোর- কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য আলহাজ্ব আব্দুল মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও আগামী মাগুরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা মোঃ আসমত হুসাইন।
জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী অধ্যাপক মাওলানা মশিউর রহমানের সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মোঃ মাহবুবুর রহমান,জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী মাওলানা মারুফ কারখী, জেলা জামায়াতে ইসলামীর অফিস সেক্রেটারী মোঃ খায়রুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর অন্যতম সদস্য, ও আগামী মহম্মদপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, সাবেক ছাত্রনেতা বি এম এরশাদুল্লাহ অহিদ, জেলা জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া সম্পাদক অধ্যাপক মোঃ রবিউল ইসলাম, জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের মাগুরা জেলা সভাপতি ও আগামী শালিখা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ইব্রাহিম বিশ্বাস,জেলা জামায়াতে ইসলামীর আই সিটি ও অডিট সম্পাদক সম্পাদক মাওলানা কবীর হুসাইনসহ জেলা ও উপজেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
উক্ত শিক্ষা শিবিরে জেলার বাছাইকৃত প্রায় একশত কর্মী অংশ গ্রহন করে।
