ঢাকাSunday , 2 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ইসলামপুরে ব্রহ্মপুত্রের ভয়াবহ ভাঙন; নিঃস্ব পরিবারগুলোর আকুতি দ্রুত টেকসই বাঁধের দাবি

Mahamudul Hasan Babu
August 2, 2026 8:13 am
Link Copied!

রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরে ইসলামপুরে ব্রহ্মপুত্র নদের তাণ্ডবে দেখা দিয়েছে তীব্র ও ভয়াবহ নদীভাঙন। অব্যাহত ভাঙনে উপজেলার চর গোয়ালিনী ইউনিয়নের লক্ষীপুর ঘোনাপাড়া ও দক্ষিণ পাড়া এলাকায় চোখের সামনে মুহূর্তেই নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে শত বছরের স্মৃতি জড়ানো বসতভিটা, আবাদি জমি ও নানাবিধ স্থাপনা।

গত কয়েকদিন ধরে ভাঙনের তীব্রতা আশঙ্কাজনক ভাবে বৃদ্ধি পাওয়ায় পুরো এলাকা জুড়ে এখন কেবলই হাহাকার আর কান্না।

​স্থানীয়রা জানান, প্রতিনিয়ত নদীর গ্রাসে চলে যাচ্ছে ফসলি জমি ও ঘরবাড়ি। ইতোমধ্যে অনেক পরিবার তাদের শেষ সম্বল রক্ষা করতে ঘরবাড়ি ও আসবাবপত্র অন্যত্র সরিয়ে নেওয়ার সুযোগ পেলেও সব কিছু হারিয়ে মানবেতর দিন কাটাচ্ছেন।

​এ বিষয়ে ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মোঃ জোবায়ের জানান,ভাঙন কবলিত এলাকার পরিস্থিতি নিয়ে সার্বিক খোঁজখবর রাখা হচ্ছে এবং বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে একাধিকবার অবহিত করা হয়েছে। আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যেই ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

​জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নকিবুজ্জামান খান বলেন, ভাঙন কবলিত এলাকার নাজুক পরিস্থিতি সম্পর্কে ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ভাঙন রোধে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলাসহ কার্যকর পদক্ষেপ নেওয়ার কাজ দ্রুত শুরু করা হবে।

​এদিকে, মুহূর্তের মধ্যে নিঃস্ব হয়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ও ভূমিহীন পরিবারগুলোকে অতি দ্রুত সরকারি পুনর্বাসনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। পাশাপাশি দীর্ঘমেয়াদি ও স্থায়ী ভাঙন প্রতিরোধে টেকসই বাঁধ নির্মাণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের আকস্মিক ও কার্যকর হস্তক্ষেপের আকুল আকুতি জানান তারা।