ঢাকাSunday , 2 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রামগতিতে মৎস্য ব্যবসায়ী ফখর উদ্দিনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিশাল মানববন্ধন

Mahamudul Hasan Babu
August 2, 2026 11:52 am
Link Copied!

আবু সালমান রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী ও মৎস্য আড়তদার মো. ফখর উদ্দিনের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে মিথ্যা ও মনগড়া অপপ্রচারের প্রতিবাদে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (২ আগস্ট) সকাল ১০টায় উপজেলার চরগাজী ইউনিয়নের টাংকি মাছঘাট এলাকায় স্থানীয় সর্বস্তরের জনগণ ও মৎস্য ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে এলাকার নারী-পুরুষসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।
মানববন্ধনে উপস্থিত বক্তারা অভিযোগ করে বলেন, একটি চিহ্নিত কুচক্রী মহল ভুল তথ্য ছড়িয়ে বিশিষ্ট ব্যবসায়ী মো. ফখর উদ্দিনের সুনাম ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। প্রকৃত অপরাধীদের আড়াল করতেই একজন সম্মানীয় ব্যবসায়ীর বিরুদ্ধে এমন বিভ্রান্তিকর অপপ্রচার চালানো হচ্ছে।
সমাবেশে বক্তব্য দিতে গিয়ে চর আব্দুল্লাহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বেলাল হোসেন বলেন, হাতিয়া ও চরাঞ্চল এলাকায় দীর্ঘদিন ধরে ইব্রাহিম ডাকাত এবং তার চক্রের সদস্য নিজাম, আলাউদ্দিন ও বাবুল গংদের অত্যাচারে সাধারণ মানুষ অতিষ্ঠ। এই চক্রটি এলাকায় হামলা, চুরি, ডাকাতি ও নারী নির্যাতনের মতো নানা অপকর্মের সঙ্গে সরাসরি জড়িত।
মানববন্ধনে ক্ষোভ প্রকাশ করে বিলকিস বেগম জানান, সন্ত্রাসীরা তাদের মূল অপকর্ম ধামাচাপা দিতেই নির্দোষ ও সম্মানিত ব্যবসায়ী ফখর উদ্দিনকে জড়িয়ে এসব মিথ্যা গুজব ছড়াচ্ছে।
মানববন্ধন থেকে বক্তারা ফখরুল উদ্দিনের বিরুদ্ধে পরিচালিত অপপ্রচার অবিলম্বে বন্ধের জোর দাবি জানান। একইসঙ্গে হাতিয়া ও চরাঞ্চলের চিহ্নিত সন্ত্রাসী, চুরি ও ডাকাতির সঙ্গে জড়িত ইব্রাহিম ডাকাতসহ প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।
উক্ত মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চর আব্দুল্লাহ ইউপি সদস্য মহি উদদীন, সুমন মেম্বারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।