ঢাকাMonday , 3 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাংনীতে চাষীদের মাঝে পেঁয়াজ বীজ ও সার বিতরণের উদ্বোধন

Mahamudul Hasan Babu
August 3, 2026 2:18 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে ২০২৫- ২৬ অর্থ বছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় জেলার গাংনী উপজেলার চাষীদের মাঝে বিনামূল্য পেঁয়াজ বীজ,রাসায়নিক সার ও পলিথিন বিতরণের উদ্বোধন করা হয়েছে|
২০২৫- ২৬ অর্থ বছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় জেলার গাংনী উপজেলার ৮ হাজার কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ, রাসায়নিক সার, পলিথিনসহ বিভিন্ন উপকরণ বিতরণের উদ্বোধন করা হয়|
সোমবার সকাল ১১ টার দিকে গাংনী উপজেলা কৃষি অফিস চত্বরে এসব বিতরণের উদ্বোধন করা হয়|
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণের উদ্বোধন করেন মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক শায়খুল ইসলাম|
এসময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা মতিয়র রহমান. উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরাফাত মিয়াসহ উপ-সহকারি কৃষি কর্মকর্তাবৃন্দ|

গাংনী উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ প্রণোদনার আওতায় প্রতিজন চাষিকে ১ কেজি পেয়াঁজ বীজ,১কেজি কীটনাশক, ২ কেজি পলিথিন,১০কেজি ডিওপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হচ্ছে|