ঢাকাThursday , 20 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আটোয়ারীতে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল

Mahamudul Hasan Babu
August 20, 2026 5:47 pm
Link Copied!

মোঃজাহেরুল ইসলাম। আটোয়ারী, পঞ্চগড় প্রতিনিধিঃ মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ২৩ তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাঁর জন্মভূমি আটোয়ারীতে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত আনন্দ মিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উল্লেখ্য যে,
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন পঞ্চগড়ের আটোয়ারীর কৃতি সন্তান ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পরপরই আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠে তার নিজ উপজেলা আটোয়ারীতে।
মিষ্টি বিতরণ, আনন্দ মিছিলে স্লোগানে মুখর হয়ে ওঠে শহরের বিভিন্ন এলাকা।
রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল ঘোষণার পর বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে আটোয়ারী উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা জড়ো হন। এ সময় তারা একে অপরকে ও পথচারীদের মিষ্টি খাওয়ান এবং আনন্দ প্রকাশ করেন।

মিছিলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষও অংশ নেন। এ সময় নেতাকর্মীদের স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। প্রিয় নেতা রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আনন্দে একে অপরকে জড়িয়ে ধরে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন, আটোয়ারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম দুলাল, সাংগঠনিক সম্পাদক মোঃ বদিউজ্জামান মানিক, সাংগঠমিক বাবুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল্লাহিল বাকী,
বিএনপি নেতা মোঃ আনোয়ার হোসেন, যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ আখতারুজ্জামান আতা৷,আব্দুল খালেক, ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোঃ সায়মন আক্তার সুমন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ মাসুদ পারভেজ, প্রচার দলের জেলা আহ্বায়ক অ্যাডভোকেট মাসুদ পারভেজ, সহ অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীগণ সহ এলাকার সাধারণ মানুষেরা।