ঢাকাThursday , 20 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে স্বপ্নজগত পার্কে খেলনা পিস্তল-ইয়াবাসহ ৩ জন আটক, বিএনপি নেতার ছেলে দণ্ডিত

Mahamudul Hasan Babu
August 20, 2026 3:31 pm
Link Copied!

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার একটি বিনোদনকেন্দ্রে অভিযান চালিয়ে খেলনা পিস্তল, ওয়াকিটকি, ইয়াবা ও বৈদ্যুতিক শক মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধারের দাবি করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তিনজনকে আটক করা হয়। তাঁদের মধ্যে আকচা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সারোয়ার চৌধুরীর ছেলে মো. সায়িদ চৌধুরী রয়েছেন।
গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত ১২ টা পর্যন্ত সদর উপজেলার আকচা ইউনিয়নের দক্ষিণ ঠাকুরগাঁও এলাকার ভিন্ন জগৎ পার্কে এ অভিযান চালানো হয়।
আটক ব্যক্তিরা হলেন আকচা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সারোয়ার চৌধুরীর ছেলে মো. সায়িদ চৌধুরী, সরকারপাড়ার রিয়া আক্তার (২৫) এবং একই এলাকার ফরহাদ হোসেন জিকো।
ডিবি পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে একটি খেলনা পিস্তল, চারটি ওয়াকিটকি, দুটি রড, তিনটি ইয়াবা বড়ি, একটি বৈদ্যুতিক শক মেশিন এবং যৌন উপকরণ জব্দ করা হয়।
পুলিশ জানায়, অভিযানকালে রিয়া আক্তারকে আপত্তিকর ও মাদকাসক্ত অবস্থায় এবং ফরহাদ হোসেনকে তাঁদের সহযোগী হিসেবে আটক করা হয়।
ডিবি পুলিশের দাবি, ভিন্ন জগৎ পার্কটি আকচা ইউনিয়ন বিএনপির সভাপতি সারোয়ার চৌধুরীর মালিকানাধীন এবং তাঁর ছেলে সায়িদ চৌধুরী পার্কটি পরিচালনা করেন।
স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, পার্কটিতে আগে থেকেই বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ড চলত। তবে এসব অভিযোগের বিষয়ে পার্ক কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট বিএনপি নেতার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
পরে আটক ব্যক্তিদের ঘটনাস্থলে নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন। আদালত তিনজনকেই ১ হাজার ৫০০ টাকা জরিমানা ও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
তবে জব্দ করা সামগ্রীর সঙ্গে আটক ব্যক্তিদের সংশ্লিষ্টতা এবং স্থানীয় বাসিন্দাদের অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।