ঢাকাFriday , 21 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বর্ণাঢ্য আয়োজনে বর্ণমালা শিক্ষাকুঞ্জের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Mahamudul Hasan Babu
August 21, 2026 2:20 pm
Link Copied!

সবুজ হোসেন, নওগাঁ:“তোমার আকাঙ্ক্ষা হোক আকাশ ছোঁয়া”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় বর্ণমালা শিক্ষাকুঞ্জের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) সকাল ১০টায় শহরের টাইম স্কয়ারের চতুর্থ তলার হলরুমে কেক কাটা ও ফিতা কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বর্ণমালা শিক্ষাকুঞ্জের সভাপতি রিফাত পারভিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর জেলা প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি মো. আবু বক্কর সিদ্দিক নান্নু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আজম (ভিপি) রানা, নওগাঁ জেলা পুষ্টিবিদ তামান্না ইসলাম তন্নী এবং রুমিয়া নার্সিং ইনস্টিটিউটের চেয়ারম্যান মুরাদ হোসেন। এছাড়াও বর্ণমালা শিক্ষাকুঞ্জের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এ সময় প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
আলোচনা সভায় বক্তারা বলেন, একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি হচ্ছে শিক্ষা। মানসম্মত শিক্ষা প্রদানের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, সৃজনশীলতা ও মেধার বিকাশে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বর্ণমালা শিক্ষাকুঞ্জ প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশের পাশাপাশি মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। নওগাঁর শিক্ষাক্ষেত্রে প্রতিষ্ঠানটির এই উদ্যোগ ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদের প্রতিভা ও সৃজনশীলতা বিকাশের সুযোগ করে দিতে হবে। পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ড, নৈতিক শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হলে তারা ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। বিভিন্ন পরিবেশনা উপস্থিত অতিথি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের আনন্দিত করে তোলে। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।
বর্ণমালা শিক্ষাকুঞ্জের শিক্ষকরা জানান, প্রতিষ্ঠার প্রথম বছরেই প্রতিষ্ঠানটি শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ইতিবাচক সাড়া পেয়েছে। ভবিষ্যতে আরও উন্নত ও আধুনিক শিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সহায়তা করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনের মধ্য দিয়ে বর্ণমালা শিক্ষাকুঞ্জের এক বছরের পথচলার আনন্দ ভাগাভাগি করে নেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। একই সঙ্গে আগামী দিনগুলোতে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম আরও সম্প্রসারিত ও সমৃদ্ধ করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।