ঢাকাFriday , 21 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রামগতিতে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
August 21, 2026 3:10 pm
Link Copied!

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: মাদকের ব্যবহার শূন্যের কোঠায় নামিয়ে আনতে লক্ষ্মীপুরের রামগতিতে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট ২০২৬) লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপারের অনুপ্রেরণায় এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল)-এর দিকনির্দেশনায় রামগতি থানা পুলিশের উদ্যোগে চর বাদাম ইউনিয়নের জমিদারহাট বাজার এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
র‍্যালিটি জমিদারহাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বাজার এলাকায় মাদকবিরোধী পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক সমাজ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রায় ২০০ থেকে ৩০০ জন মানুষ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ ও প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
রামগতি থানা পুলিশের পক্ষ থেকে মাদকবিরোধী এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।