নাটোর প্রতিনিধি: নাটোর শহরের হরিশপুর এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কে বাসের সঙ্গে ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—সাইদ (৪৫) ও সাব্বির (২৩)।
নিহত সাইদ (৪৫) রাজিবপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম হাসান আলী। তিনি বড় হরিশপুর ইউনিয়নের রাজিবপুর গ্রামের বাসিন্দা।
অপর নিহত সাব্বির (২৩) জয়নগর পূর্বপাড়ার বাসিন্দা। তার বাবার নাম জমশেদ।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুনছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার(২২ আগষ্ট ) দুপুরে হরিশপুর এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কে বাসের সঙ্গে ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।
দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে।
