ঢাকাSaturday , 22 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রামগতিতে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ ৩ আসামি গ্রেপ্তার

Mahamudul Hasan Babu
August 22, 2026 10:59 am
Link Copied!

আবু সালমান। রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি:লক্ষ্মীপুরের রামগতিতে পুলিশের পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্তসহ তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।
শুক্রবার (২১ আগস্ট ২০২৬) রামগতি থানার চৌকস টিম অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলেন,চর হাসান হোসেন এলাকার কাশেম মাঝির বাড়ির মো. বাহারের ছেলে মো. দেলোয়ার (৩২)। তিনি সিআর-৬১/২৫ (রামগতি) মামলায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও তিন দিনের সাজা দেওয়া হয়।
অন্যজন হলেন উত্তর চর আফজল এলাকার মো. গোফরানের ছেলে মো. বাবুল। তিনি সিআর-১১৬/২৬ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
এ ছাড়া নোয়াখালীর চরজব্বর থানার জিয়ারচর এলাকার মো. জহিরুল হকের ছেলে মো. ইদ্রিস মিয়া ওরফে শুভ ওরফে সোহাগ ওরফে সাগর (২৪) গ্রেপ্তার হয়েছেন। তিনি রামগতি থানার মামলার এজাহারনামীয় আসামি। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় দায়ের করা হয়েছে।
রামগতি থানা পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওয়ারেন্টভুক্ত এবং বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেপ্তার তিন আসামিকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।