নাটোর প্রতিনিধি: নাটোরে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা শাখার আয়োজনে ইউনিট দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ আগস্ট) দুপুরে দিকে নাটোর শহরের জেলা পরিষদ অডিটরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য নজরুল ইসলাম ও অধ্যাপক ড. আবুল হাশেম।
এছাড়া নাটোর জেলা জামায়াতের নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য অধ্যাপক ইউনুস আলী, জেলা জামায়াতের আমির অধ্যাপক ড. মীর নূরুল ইসলাম, নায়েবে আমির দেলোয়ার হোসেন, সহকারী সেক্রেটারি রাসেল আহমেদসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলনে বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা, দায়িত্বশীলদের নিজ নিজ ইউনিটে সক্রিয় ভূমিকা পালন এবং দলীয় আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
