ঢাকাSunday , 23 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নাগেশ্বরীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

Mahamudul Hasan Babu
August 23, 2026 6:51 am
Link Copied!

রাকিবুল ইসলাম কুড়িগ্রাম প্রতিনিধি :কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউনিয়নের দক্ষিণ ব্যাপারীহাটের পেছনে শিবলিয়ার পাড়ের পানিতে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) স্থানীয়রা পানিতে মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে খবর পেয়ে নাগেশ্বরী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ নিহতের পরিচয় শনাক্তের পাশাপাশি মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে।
স্থানীয়দের মধ্যে ঘটনাটি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশের তদন্ত ও পরিচয় শনাক্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে।