ঢাকাSunday , 23 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাংনীতে দক্ষতা উন্নয়নের লক্ষ্যে টেকসই কর্মসংস্থান প্রকল্পের সমবায়ীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
August 23, 2026 11:40 am
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে দক্ষতা উন্নয়নের লক্ষ্যে সমবায়ের মাধ্যমে খুলনা বিভাগের পশ্চাৎপদ জনগোষ্ঠীর টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণ প্রকল্প এর সমবায়ীদের সচেতনামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে| রবিবার সকাল সাড়ে ১০ টার সময় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়|
প্রকল্প দপ্তর,দক্ষতা উন্নয়নের লক্ষ্যে সমবায়ের মাধ্যমে খুলনা বিভাগের পশ্চাৎপদ জনগোষ্ঠীর টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণ প্রকল্প, সমবায় অধিদপ্তর , ঢাকা এর আয়োজনে এবং গাংনী উপজেলা সমবায় দপ্তরের এর ব্যবস্থাপনায় গাংনী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়|
উপজেলা সমবায় কর্মকর্তা মনিরুজ্জামান এর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ বিষয়ে ধারণা উপস্থাপন করেন মেহেরপুরের সমবায় অধিদপ্তরের উপ পরিচালক |
প্রশিক্ষণের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য উপস্থাপন করেন, গাংনী উপজেলা সমবায় অফিসার মনিরুজ্জামান|
এসময় গাংনী উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আরিফুল ইসলাম টেকসই উন্নয়নের লক্ষ্যে গবাদি পশু হাঁস মুরগী , ছাগল পালনের জন্য পরামর্শ প্রদান করেন|
এসময় অন্যান্যদের মধ্যে সমবায় কার্যালয়ের অফিস সহকারী সহ কর্মচারীরা উপস্থিত ছিলেন|
প্রশিক্ষণে উপজেলার শতাধিক সমবায়ী মহিলা সদস্য অংশগ্রহন করেন|