ঢাকাTuesday , 25 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে লাইসেন্সবিহীন মাংস ব্যবসা: ভ্রাম্যমাণ আদালত ২ ব্যবসায়ীকে জরিমানা

Mahamudul Hasan Babu
August 25, 2026 12:41 pm
Link Copied!

মোঃ নাজিম উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি:গাজীপুরের কালীগঞ্জে লাইসেন্স ব্যতীত গরুর মাংস ব্যবসা পরিচালনার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই মাংস ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ ২৫ আগস্ট (মঙ্গলবার) উপজেলার দোলান বাজারে এ অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আল-আমিন হালদার।
অভিযান সূত্রে জানা যায়, কোনো ধরনের বৈধ লাইসেন্স ছাড়াই দোলান বাজারে অসদুপায়ে গরুর মাংস বিক্রি করা হচ্ছিল। এ অপরাধে ‘পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১’ এর ২৪ ধারায় ০২টি পৃথক মামলায় মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন— ইকবাল সরকার (৩০), পিতা: ইব্রাহিম খলিলুল্লাহ এবং আজিজুল ইসলাম (৪৪), পিতা: আমির উদ্দিন। তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহমুদুল হাসান এবং বেঞ্চ সহকারী হিসেবে উপস্থিত ছিলেন মাহবুবুল ইসলাম।
জনস্বার্থ রক্ষা ও বাজারে নিরাপদ মাংসের মান নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।