ঢাকাWednesday , 26 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক কন্যা বুশরার সাফল্য! নাতে রাসুলে প্রথম, কুইজে তৃতীয়

Mahamudul Hasan Babu
August 26, 2026 11:54 am
Link Copied!

বাদশা আলম, বগুড়া প্রতিনিধি:পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সামিট স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত হামদ-নাত ও কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে সাংবাদিক কন্যা বুশরা।
২৬ আগস্ট (বুধবার) সকাল ৯ টায় সামিট স্কুল এন্ড কলেজের হল রুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে বুশরা হামদ-নাত প্রতিযোগিতায় অংশ নিয়ে সুমধুর কণ্ঠে নাতে রাসুল পরিবেশন করে প্রথম স্থান অর্জন করেছে। এছাড়াও কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়ে সে তৃতীয় স্থান লাভ করে।
বুশরার এই সাফল্যে শিক্ষক, সহপাঠীরা সবাই আনন্দ করেছে। বুশরার মেধা, প্রতিভা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে আগ্রহের প্রশংসা করেছেন সংশ্লিষ্টরা।
তাছাড়াও বুশরার এমন দ্বৈত সাফল্যে তার পরিবার গর্বিত ও আনন্দিত। ভবিষ্যতেও পড়াশোনার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে আরও সাফল্য অর্জন করবে এমন প্রত্যাশা পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের।
শিক্ষিকা মা এবং সাংবাদিক বাবার একমাত্র সন্তান বুশরা ভবিষ্যত জীবনে একজন সু- চিকিৎসক হতে চায় পাশাপাশি সাংগীতটাকে অনেকদূর এগিয়ে নিতে চায়।