ঢাকাWednesday , 26 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভূমি অফিসের সংবাদ প্রকাশের পর সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে মানহানিকর পোস্ট, দুই কথিত দালালের বিরুদ্ধে অভিযোগ

Mahamudul Hasan Babu
August 26, 2026 4:02 pm
Link Copied!

সবুজ হোসেন, নওগাঁ:নওগাঁর পোরশা উপজেলার নিতপুর-তেঁতুলিয়া ইউনিয়ন ভূমি অফিসে বহিরাগতদের দিয়ে সরকারি কাজ করানো এবং কথিত দালালদের দৌরাত্ম্য নিয়ে সংবাদ প্রকাশের পর সাংবাদিকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় দুই কথিত দালাল আমিরুদ্দীন বাবু ও মোস্তাকিম বিল্লাহর বিরুদ্ধে।
সম্প্রতি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন ‘প্রাইম টিভি’-এর অনলাইন পোর্টালে ‘পোরশায় কম্পিউটার দোকানদারের হাতে ভূমি অফিসের দায়িত্ব, দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্যের অভিযোগ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
প্রতিবেদনে নিতপুর-তেঁতুলিয়া ইউনিয়ন ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিতিতে একজন কম্পিউটার দোকানদারকে অফিসে বসিয়ে রাখা, গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্র নাড়াচাড়া এবং কথিত দালালদের ভূমিকা নিয়ে অভিযোগ ও সংশ্লিষ্টদের বক্তব্য তুলে ধরা হয়।
প্রতিবেদন প্রকাশের পর কথিত দালাল আমিরুদ্দীন বাবু সাংবাদিক ও তার এক সহকর্মীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর ও আপত্তিকর পোস্ট দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। এতে সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের।
অন্যদিকে, কথিত দালাল মোস্তাকিম বিল্লাহর নামও ওই ভূমি অফিসকে ঘিরে বিভিন্ন অভিযোগের প্রসঙ্গে উঠে এসেছে। ঘটনার দিন আমিরুদ্দীন বাবুসহ কয়েকজনকে নিয়ে ভূমি অফিসে উপস্থিত হওয়ার বিষয়টিও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল। তবে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে পৃথকভাবে বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে তাদের বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে ভূমি অফিসের তহসিলদার রাশেদুল ইসলাম স্বীকার করেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিতিতে অফিসের দায়িত্বে থাকা ঝাড়ুদার মফিজুল ইসলাম অন্য একজনকে অফিসে রেখে বাইরে চলে যাওয়ার বিষয়টি তিনি পরে জানতে পেরেছেন। তিনি এটিকে দায়িত্বে অবহেলা হিসেবে উল্লেখ করে বলেন, ভূমি অফিসের গুরুত্বপূর্ণ নথিপত্র কোনোভাবেই বাইরের ব্যক্তির কাছে রাখা বা তাদের দিয়ে কাজ করানো ঠিক নয়।
একইসঙ্গে, ভূমি অফিসে কথিত দালালদের প্রভাব ও গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্রের নিরাপত্তা নিয়ে তদন্তের দাবি উঠেছে।
সাংবাদিকদের দাবি, কোনো সংবাদে কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য নেওয়া এবং তা প্রকাশ করা সাংবাদিকতার স্বাভাবিক প্রক্রিয়া। সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের ব্যক্তিগতভাবে আক্রমণ বা সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর পোস্ট দেওয়া স্বাধীন সাংবাদিকতার পরিবেশের জন্য উদ্বেগজনক।
এ ঘটনায় আমিরুদ্দীন বাবু ও মোস্তাকিম বিল্লাহর কথিত দালাল হিসেবে ভূমিকা, ভূমি অফিসে তাদের যাতায়াত এবং সাংবাদিকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।