ঢাকাSaturday , 29 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের উদ্বোধন ও সংবর্ধনা অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
August 29, 2026 2:06 pm
Link Copied!

মোঃ সাইফুর রশিদ চৌধুরী।গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের উদ্বোধন উপলক্ষে এক স্বাগত ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (২৯ আগস্ট ২০২৬) দুপুরে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার নির্বাচিত তিন সংসদ সদস্যকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।

​অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লা, গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী এবং গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. কে এম বাবর।

​এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবুল খায়ের এবং এম এ আলম সেলিমসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা।

​অনুষ্ঠানের শুরুতে আগত অতিথিদের ফুলের শুভেচ্ছা জানিয়ে সংবর্ধিত করা হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় আইনজীবী সমিতির নেতৃবৃন্দ নতুন ভবন নির্মাণের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন।

​বক্তারা বলেন, এই নতুন ভবনের মাধ্যমে গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির সার্বিক কার্যক্রম আরও সুন্দর, শৃঙ্খলাবদ্ধ ও আধুনিক উপায়ে পরিচালনার সুযোগ তৈরি হবে। একই সঙ্গে আইনজীবীদের পেশাগত কাজের পরিবেশ যেমন উন্নত হবে, তেমনই বিচারপ্রার্থী সাধারণ মানুষের সেবার মানও বহুলাংশে বৃদ্ধি পাবে বলে তারা আশা প্রকাশ করেন।

​উক্ত অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ, সদস্য আইনজীবী এবং জেলার বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানকে কেন্দ্র করে আইনজীবী ও সংশ্লিষ্ট সকলের মধ্যে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।