ঢাকাSaturday , 29 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক

Mahamudul Hasan Babu
August 29, 2026 2:14 pm
Link Copied!

মোঃ রফিকুল ইসলাম, ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সারের বৈধ চালান না থাকায় ৭ বস্তা সার আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার বাগভান্ডার সীমান্ত এলাকায় বাগভান্ডার বিওপি ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে এসব সার আটক করেন।

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে বাগভান্ডার বিওপি, লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর সদস্যরা সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও তল্লাশি অভিযান পরিচালনা করছিলেন। এ সময় সারের চালান বা বৈধ কাগজপত্র না থাকায় ৭ বস্তা সার আটক করা হয়।

বিজিবি সূত্র আরও জানায়, আটক করা সারের মালিক হিসেবে মো. মাইদুল ইসলামকে শনাক্ত করা হয়েছে। তিনি ভূরুঙ্গামারী উপজেলার মইদান গ্রামের মৃত শাহেদ আলীর ছেলে। তার ডাকঘর ফুলকুমার, থানা ভূরুঙ্গামারী, জেলা কুড়িগ্রাম।

এ বিষয়ে বাগ ভান্ডার বিওপি ক্যাম্প সুবেদার মোঃ জাহাঙ্গীর হোসেন জানান, আটক করা সারের বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। সারের বৈধ কাগজপত্র ও চালান না থাকায় তা আটক করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।