ঢাকাSaturday , 29 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ২দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
August 29, 2026 2:14 pm
Link Copied!

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি :মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে উপজেলা কর্মপরিষদ সদস্যদের নিয়ে ২দিন ব্যাপী শিক্ষা শিবির দরিমাগুরাস্থ আল আমিন কমপ্লেক্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
২৮ আগস্ট শুক্রবার বিকেলে ২দিন ব্যাপী শুরু হওয়া এ শিবির শেষ হয় ২৯ আগস্ট শনিবার বিকেলে।
জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু’র সভাপতিত্বে ও জেলা জামায়াতে ইসলামীর অফিস সেক্রেটারী মোঃ খায়রুল ইসলামের সঞ্চালনায় এ শিক্ষা শিবিরে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমীর সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য এবং যশোর কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য আলহাজ্ব মতিন, জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর হাফেজ মাওলানা লিয়াকত আলী খান, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মোঃ মাহবুবুর রহমান, জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী অধ্যাপক মাওলানা মশিউর রহমান, সহকারী সেক্রেটারী মাওলানা মারুফ কারখী, জেলা জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অধ্যাপক মাওলানা রবিউল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদের অন্যতম সদস্য আব্দুল গাফফার, মাওলানা মোঃ কবীর হুসাইনসহ কেন্দ্রীয় ও জেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।