রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা এবং ‘নজরুল বর্ষ’ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১আগস্ট) উপজেলা মিনি অডিটোরিয়াম সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ মোহ জুবায়ের।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সুলতান মাহমুদ বাবু উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তাকে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, ইসলামপুরের সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে সবাইকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।
এ সময় তিনি দুইজন কৃষকের মাঝে সরিষার তেল তৈরির মেশিন বিতরণ করেন। পরে তিনি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও কর্ম নিয়ে আলোচনা করেন এবং নজরুলের আদর্শ ও চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক নাসিদা শাফিজ বিন্তি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএএম আবু তাহের, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সল এবং ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান।
এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
