রওশন আলম,ডোমার(নিলফামারী)সংবাদদাতাঃ – নীলফামারীর ডোমারে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিশীল কর্মের সাথে শিক্ষার্থীদের পরিচিতি বাড়ানোর লক্ষে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
নজরুল বর্ষ উপলক্ষে সোমবার(৩১আগষ্ট) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী।
ছোটরাউতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা. নাজিরা আখতার চৌধুরী ফেরদৌসীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মুন্না রানী চন্দ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আলহাজ এটিএম নুরুল আমিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, ডোমার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো. আসগর আলী, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন, জামায়াতে ইসলামীর পৌর আমীর মো. দেলোয়ার হোসেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মোজাফফর আলী, পৌর বিএনপির সাবেক সভাপতি মো. আনিছুর রহমান আনু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. ফজলুল করীম এবং উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।
প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সংস্কৃতিপ্রেমীরা অংশগ্রহণ করেন।
