ঢাকাSaturday , 5 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মহম্মদপুরে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
September 5, 2026 12:19 pm
Link Copied!

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি// মাগুরার মহম্মদপুর উপজেলার নারায়ণপুর জামে মসজিদে পবিত্র সীরাতুন্নবী (সা.) উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাদ মাগরিব থেকে রাত ৯টা পর্যন্ত মসজিদ প্রাঙ্গণে রাসুলুল্লাহ (সা.)-এর জীবন ও আদর্শের ওপর এই আলোচনা সভার আয়োজন করা হয়। এতে এলাকার বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।
নারায়ণপুর জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা রফিকুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুহাম্মদ আব্দুর রাজ্জাক জাফরী।
তিনি তাঁর বক্তব্যে বলেন, “রাসুলুল্লাহ (সা.)-এর পবিত্র জীবনই মানব জাতির জন্য একমাত্র সর্বোত্তম আদর্শ। ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে তাঁর সুন্নাহর সঠিক প্রতিফলন ঘটাতে পারলেই সমাজে প্রকৃত শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করা সম্ভব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মতিউর রহমান। তিনি নবী করিম (সা.)-এর সীরাতের বিভিন্ন দিক এবং বর্তমান সমাজে তার প্রাসঙ্গিকতা তুলে ধরে সবাইকে রাসূলের (সা.) আদর্শে জীবন গড়ার আহ্বান জানান। সভাপতির সমাপনী বক্তব্যের পর দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ, সমৃদ্ধি এবং শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।