ঢাকাSunday , 6 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রাণীনগরে ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

Mahamudul Hasan Babu
September 6, 2026 1:41 pm
Link Copied!

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলার পারইল-বড়গাছা ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সমগ্র দেশে শহর ও ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ প্রকল্পের (২য় পর্যায়) আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিপ্তর (এলজিইডি) কাজটি বাস্তবায়ন করছে।

শনিবার বিকেলে উপজেলার ভান্ডারগ্রাম বাজার সংলগ্ন পারইল-বড়গাছা ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গনে ফলক উন্মোচনের মাধ্যমে নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি এসএম রেজাউল ইসলাম রেজু। পরে তিনি অফিস প্রাঙ্গনে একটি বৃক্ষ রোপন। এরপর উদ্বোধনী সভায় অংশগ্রহণ করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পারইল-বড়গাছা ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারি কর্মকর্তা আল হেলাল প্রাং, উপজেলা বিএনপির সহ-সভাপতি একেএম জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, পারইল ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমুখ।

এ সময় প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা মোতাবেক সরকারী প্রতিটি অফিস থেকে সেবা গ্রহিতারা যেন হয়রানী ও ভোগান্তি ছাড়াই প্রতিটি সেবা পান সেই বিষয়টি নিশ্চিত করার দায়িত্ব সেবা প্রদানকারী ও সেবা গ্রহিতা থেকে শুরু করে সকলের। প্রতিটি মানুষকে যার যার জায়গা থেকে সচেতন হতে হবে। যে কোন অন্যায় ও মন্দ কর্মকান্ডের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।