লক্ষ্মীপুরের রামগতিতে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ও জিডির ছয় আসামিকে গ্রেপ্তার করেছে রামগতি থানা পুলিশ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) অভিযান পরিচালনা করে তাঁদের গ্রেপ্তারের পর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সিআর-১৭৫/২৬ মামলার আসামি মো. আশ্রাফ উদ্দিন, সিআর-৯৯/২০২৬ মামলার আসামি মো. জসিম ও মো. সুমন রয়েছেন।
এ ছাড়া রামগতি থানার জিডি নং-১৩০৩, তারিখ ২৯ অক্টোবর ২০২৬-এর ঘটনায় ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় মো. রাশেদকে এবং জিডি নং-১২৯২, তারিখ ২৮ অক্টোবর ২০২৬-এর ঘটনায় একই ধারায় মো. বাবলু ও আল আমিনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মো. আশ্রাফ উদ্দিন রামগতির চরলক্ষ্মী এলাকার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। মো. জসিম ও মো. সুমনের বাড়ি চর সেকান্দর এলাকায়। মো. রাশেদ চর আফজল এলাকার চর রমিজ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। অন্যদিকে মো. বাবলু ও আল আমিন রামগতি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চর সেকান্দর এলাকার বাসিন্দা। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার ছয়জনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
তারিখ: ২৯ অক্টোবর ২০২৬
