ঢাকাWednesday , 18 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রামগতিতে কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
November 18, 2026 12:22 pm
Link Copied!

আবু সালমান রামগতি (লক্ষ্মীপুর)প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে আ স ম আব্দুর রব সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর ২০২৬) বেলা ১১টায় বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজানের নির্দেশনায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের অন্যতম নির্বাচনী অঙ্গীকার আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়। কলেজের নবীন একাদশ শ্রেণির শিক্ষার্থীদের আগমন উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে রামগতির বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিবর্গ, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ, বীর মুক্তিযোদ্ধা এবং কলেজের সাবেক শিক্ষকদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বৃক্ষরোপণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলেজের অধ্যাপক প্রভাষক মো. আহাদ উদ্দিন, রামগতি পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক ও কমিশনার সৈয়দ মুর্তজা আল আমিন, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কমিশনার খন্দকার দিদার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. আরিফ হাওলাদার, রামগতি উপজেলা বিএনপির সহসভাপতি আলমগীর হোসেন, পৌরসভা যুবদলের সদস্য আব্বাস উদ্দিন এ্যানী এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পারভেজ খান।
এছাড়াও উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. তৌহিদুল ইসলাম নয়ন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সজীব পাটোয়ারী, সদস্য সচিব মো. ফরহাদ হোসেন, যুগ্ম আহ্বায়ক তাবাসসুম ইসলাম ছেদমী ও তাসফিয়া জাহান, সম্মানিত সদস্য ফরহান হোসেন সিহাব, শুভ হাওলাদার এবং মো. রাশেদসহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা।
পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং স্মরণীয় ব্যক্তিদের স্মৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রত্যয়ে এ বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয়।