মোঃ নাজিম উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি: গাজীপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শ্রীপুর উপজেলার গিলারচালা গ্রামের আলহাজ্ব মোঃ সুলতান উদ্দিনের প্রধানের ছেলে মোঃ আবু তাহের প্রধান। তাঁর গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তিতে শ্রীপুর উপজেলা সহ গাজীপুর জেলার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। আবু তাহের প্রধান দীর্ঘদিন যাবত জাতীয়তাবাদের রাজনীতির সাথে সক্রীয়ভাবে সম্পৃক্ত।
রাজনৈতিক জীবনে তিনি গাজীপুর জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য, শ্রীপুর পৌর যুবদলের সদস্য সচিব এর দায়িত্ব পালন করে আসছেন। তিনি শ্রীপুর পৌর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ রাজনৈতিক পথ চলায় সাংগঠনিক দক্ষতা,
নেতৃত্ব কর্মীবান্ধব ভূমিকার মাধ্যমে তিনি নিজস্ব অবস্থান তৈরি করেছেন।
রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ও শিক্ষামূলক কর্মকাণ্ডে ও তার সক্রিয় অংশগ্রহণ রয়েছে। তিনি পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজের দাতা সদস্য,আবুল প্রদান স্কুলের দাতা সদস্য, এবং সুলতান উদ্দিন ফাউন্ডেশনের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। ক্রীড়াঙ্গনে ও রয়েছে তার সীমাহীন পরিচিতি। তিনি ঢাকা উত্তরা মডেল ক্লাবের সদস্য, এবং গাজীপুর জেলা সিটি ক্লাবের ম্যানেজার। ছাত্র জীবনে একজন কৃতি ফুটবলার হিসেবে গাজীপুর জেলায় তার যথেষ্ট সুনাম রয়েছে। তিনি জেলার বিভিন্ন স্থানে ফুটবল প্রতিযোগিতায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। রাজনৈতিক কর্মকান্ডের পাশাপাশি শিক্ষা, সমাজসেবা ও ক্রীড়াঙ্গনে তার সম্পৃক্ততা তাঁকে বহুমাত্রিক পরিচয়ে পরিচিত করেছে। নবগঠিত জেলা যুবদলের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পাওয়ায় তাঁর রাজনৈতিক জীবনে আরেকটি নতুন অধ্যায়ের সূচনা হলো। তার এই অর্জনকে ঘিরে নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর মধ্যে ইতিবাচক প্রত্যাশা তৈরী হয়েছে। তিনি জেলা যুবদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় শ্রীপুরবাসী গর্বিত।
