রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরে প্রকাশ্যে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পৌর শাখার নেতাকর্মীরা। আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে মিছিল থেকে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এ সময় শেখ হাসিনার দেশে ফেরার আগমনী বার্তা দেওয়ারও চেষ্টা করেন মিছিলে অংশ গ্রহণ কারীরা।
শুক্রবার(২০নভেম্বর) শহরের ভোকেশনাল মোড়ে পৌর ছাত্রলীগের আয়োজনে আকস্মিকভাবে মিছিলটি বের করা হয়। পরে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এদিকে,প্রকাশ্যে এমন ঝটিকা মিছিলের খবর দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শহরজুড়ে আলোচনা ও নানা গুঞ্জনের সৃষ্টি হয়। মিছিল চলাকালীন অবস্থায় পিছন থেকে রঙিন ধোঁয়া ও বোমা সাদৃশ্য শব্দ শোনা যায়। তবে মিছিল কখন শুরু হয়েছে সুনির্দিষ্ট ভাবে জানা যায়নি।
