ঢাকাFriday , 20 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুর লোকজ সংগীতের ভিডিও প্রকাশনা, প্রদর্শনী ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠান

Mahamudul Hasan Babu
November 20, 2026 7:17 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি  : মেহেরপুর এম সাইদুর সংগীত সদনের উদ্যোগে লোকজ সংগীতের ধারণকৃত ভিডিও প্রকাশনা, প্রদর্শনী ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এম সাইদুর সংগীত সদনের পরিচালক এম সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে মেহেরপুরের সাহিত্যিক আব্দুল মজিদ, সংগীতশিল্পী সুজন রহমান, আনোয়ারুল হক কালু, মাহমুদা খাতুন রেশমা, চারুশিল্পী বাকাবিল্লাহ, গীতিকার ইউসুফ আলী, সৃজনশীল সংগঠক রকিবুল হাসান রিপন, কাবুল বিশ্বাস, গীতিকার মালেকুজ্জামান, এরশাদ আলী, যন্ত্রশিল্পী সামারুল ইসলাম ও নৃত্যশিল্পী সাব্বির হোসেন সোহাগকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

পরে লোকজ সংগীতের ধারণকৃত ভিডিও প্রকাশনার উদ্বোধন করা হয় এবং ভিডিও প্রদর্শন করা হয়।