ঢাকাSunday , 29 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে সন্ত্রাস, নৈরাজ্য ও  ষড়যন্ত্রের বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে  বিক্ষোভ মিছিল

Mahamudul Hasan Babu
November 29, 2026 2:48 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি:সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।

রবিবার (২৯ নভেম্বর) বিকেলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ এবং সন্ত্রাস ও নৈরাজ্য দমনের দাবিতে মেহেরপুর সড়ক ও জনপথ বিভাগের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদের নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ড. শহীদ শামসুজ্জোহা পার্কে গিয়ে শেষ হয়।

এর আগে পার্কে জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এবং জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আকিব জাভেদ সেনজির।

এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহসভাপতি বাবু সাবের, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রোকন ও সাইদুর সুজন, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন, সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম, সদর উপজেলা যুবদলের সদস্যসচিব বিপ্লব মাস্টার, পৌর যুবদলের সদস্যসচিব নওশেল আহমেদ রনি, মুজিবনগর উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হাসান ও যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম, কুতুবপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবু, ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু হাসনাত আফরোজ এবং ছাত্রনেতা আহমেদ রাজীব খানসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ সময় জেলা যুবদলের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাঁদের প্রতিবাদ ও দাবি তুলে ধরেন।