ঢাকাSunday , 7 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-২০২৫ পরিকল্পনা বিভাগের উদ্যোগে অ্যাডভোকেসি সভা

Mahamudul Hasan Babu
December 7, 2025 1:42 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-২০২৫ উপলক্ষে মেহেরপুর জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে একটি অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

 সভায় সভাপতিত্ব করেন জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক আব্দুস সাত্তার। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তরিকুল ইসলাম এবং সিভিল সার্জন ডা. আবু সাঈদ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন— মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম, ডা. রফিকুল ইসলাম,
মেহেরপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. রুমানা হেলালী জুশি, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন— জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক সিরাজুম মনির, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাসিমা খাতুন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তোফাজ্জল হোসেন, জেলা সমবায় কর্মকর্তা এনামুল হক,
ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার আব্দুর রহিম এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুকুমার রায়সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

সভায় পরিবার পরিকল্পনা সেবা সম্প্রসারণ, জনসচেতনতা বাড়ানো এবং সপ্তাহব্যাপী কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন বিষয়ে আলোচনা হয়।