ঢাকাWednesday , 11 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে হঠাৎ শিলাবৃষ্টি, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা

Mahamudul Hasan Babu
November 11, 2026 4:52 pm
Link Copied!

ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ের বিভিন্ন উপজেলায় হঠাৎ শিলাবৃষ্টিতে আমন ধানসহ বিভিন্ন ফসল ও শাকসবজির ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। সন্ধ্যা থেকে শুরু হওয়া আকস্মিক এ শিলাবৃষ্টিতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন কৃষকরা। বিশেষ করে মাঠে থাকা পাকা ও আধাপাকা আমন ধান নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা।

বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা থেকে ঠাকুরগাঁও সদর, বালিয়াডাঙ্গী ও হরিপুরসহ জেলার বিভিন্ন উপজেলায় শিলাবৃষ্টি হয়। এতে মাঠে থাকা আমন ধান, বিভিন্ন ফসল ও শাকসবজির ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। শিলাবৃষ্টির কারণে শীতকালীন সবজিরও ক্ষতির আশঙ্কা রয়েছে।

এদিকে, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো. মাজেদুল ইসলাম জানিয়েছেন, শিলাবৃষ্টিতে ফসলের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ ও পরিস্থিতি পর্যবেক্ষণে মাঠপর্যায়ে কাজ করছেন কৃষি উপসহকারী কর্মকর্তারা। তবে অধিকাংশ ধান মাঠ থেকে তোলা হয়ে গেছে। যদিও ক্ষয়ক্ষতি হয় সেটি বেশি হবে না বলে ধারণা করা হচ্ছে।