ঢাকাSaturday , 13 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মাগুরায় শিবিরের বিক্ষোভ মিছিল

Mahamudul Hasan Babu
December 13, 2025 1:33 pm
Link Copied!

মোঃ সাইফুল্লাহ,মাগুরা প্রতিনিধি:  ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান গনি হাদীর উপর নৃশংস সন্ত্রাসী হামলার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্র শিবির মাগুরা জেলা শাখা। ১৩ ডিসেম্বর শনিবার বেলা ১১ টায় সরকারি হোসেন শহীদ সোহরাওয়াদী কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের চৌরঙ্গী মোড় হয়ে ভায়না মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রশিবির মাগুরা জেলা শাখার সভাপতি আমিনউদ্দিন আশিক সাধারণ সম্পাদক মোঃ জুবায়ের সাবেক জেলা সভাপতি মোঃ কুতুবউদ্দিন, সেক্রেটারী মোঃ শাওন অর্থ সম্পাদক মোঃ জাহিদুল ইসলামপ্রমূখ। সভায় প্রত্যেক বক্তা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান গনি হাদির উপর নৃশংস এ হামলার তীব্র নিন্দা জানান এবং এর সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানান তারা।