রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাঃশফিকুর রহমান বলেছেন,আগামী ১২ তারিখ দেশের বাঁক পরিবর্তনের নির্বাচন।এই নির্বাচন ১৪শ শহীদের রক্তের উপর দাঁড়িয়ে নির্বাচন। এই নির্বাচন আয়না ঘরের অবসানের নির্বাচন। নির্বাচনে প্রথম ভোট হ্যাঁ এর পক্ষে দেওয়ার আহবান জানান। হ্যাঁ জিতলে বাংলদেশ জিতবে।
তিনি আরো বলেন,এই নির্বাচন জামায়াতের বিজয় না দেশের ১৮ কোটি মানুষের বিজয় চান। দুর্নীতি মুক্ত মানবিক বাংলাদেশ গড়তে তিনি দাঁড়িপাল্লায় ভোট চান। জামায়াত ক্ষমতায় গেলে ব্যাংক খালি করবে না,জনগনের টাকা জনগনের কল্যাণে ব্যয় করা হবে।
রোববার(১ফেব্রুয়ারি) দুপুরে সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জনসভায় শফিকুর রহমান বলেন,ন্যায় ও ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে৷ জামালপুরে ৫টি আসনের প্রার্থীদের হাতে দাঁড়িপাল্লা তুলে দিয়ে তাদের জন্য ভোট প্রার্থনা করেন দলের আমীর।
এ সময় হুঁশিয়ারি উচ্চারণ করে জামায়াতের আমীর বলেন,আমরা শহীদের লাশ ও রক্তের সাথে বেইমানী করতে পারবো না৷ জেলা জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ আব্দুস সাত্তারের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন,জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি ড.ছামিউল হক ফারুকী,ডাকসুর জিএস এস এম ফরহাদ ও জেলা জামাতের সেক্রেটারি জেনারেল এডভোকেট আব্দুল আওয়াল।
