ঢাকাSunday , 1 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশের মানুষের কাছে হ্যাঁ ভোট অনেক দূর এগিয়েছে -আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া

Mahamudul Hasan Babu
February 1, 2026 5:14 pm
Link Copied!

মোঃ আকতারুজ্জামান রানা পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:আমরা বিগত ২৫ শে জানুয়ারি থেকে সারাদেশে সংস্কার সুশাসন সার্বভৌমত্ব প্রতিষ্ঠা একই সাথে গণভোটের হ্যাঁ ভোটকে জয়যুক্ত করার লক্ষ্যে নির্বাচনী পদযাত্রায় বের হয়েছি। পদযাত্রার অংশ হিসেবে জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম শহীদ যে প্রেরণা যুগিয়ে ছিল এই গণঅভ্যুত্থানে, গণঅভ্যুত্থানকে সফল করার জন্য, তার কবর জিয়ারত করলাম এবং আমরা উত্তরবঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে আসনগুলো রয়েছে, বিভিন্ন শহরে গণভোটের প্রচারণা এবং নাগরিক পার্টির শাপলাকলির পক্ষে বিভিন্ন জনসভা এবং পথসভায় অংশগ্রহণ করব। রোববার (১ ফেব্রুয়ারি) পীরগঞ্জের বাবনপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও পরিবারের সাথে কুশলাদি বিনিময়ের পর সাংবাদিকদের এসব কথা বলেন সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে মূলত জাতীয় নাগরিক পার্টির দেশব্যাপী কর্মসূচি, এর বাইরে ও আমাদের ৩০ জন প্রার্থী ছাড়াও ২৭০ টি আসনে আমরা গণভোটের প্রার্থীও ঘোষণা করেছি, ফলে ৩০০ আসনেই আমাদের রাজনৈতিক কর্মসূচি রয়েছে। গণভোটে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করার মধ্য দিয়ে আবু সাঈদরা যে কারণে জীবন দিয়েছেন, এবং তার প্রেরণা নিয়ে প্রায় ১৪০০ শহীদ জীবন দিয়েছেন, তাদের যেই আত্মত্যাগ, সেই আত্মত্যাগের কিছুটা হলেও আমরা প্রতিদান দিতে পারব এবং আমাদের এ লড়াইটা স্বল্পমেয়াদী নয়, এটি দীর্ঘমেয়াদী লড়াই, আমাদের পুরো জীবন বাংলাদেশের মানুষের আবু সাঈদরা যেই লক্ষ্যে জীবন দিয়েছেন সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য আমরা কাজ করে যাবো।
তিনি আরো বলেন, দিল্লির কোন পার্টির কথা বাংলাদেশের রাজনীতিতে এখন আমরা প্রাসঙ্গিক বলে মনে করি না। আমরা দেখেছি তারা এর আগে দিল্লি থেকে মিটিং করে এসে বলতো, কি কথা হয়েছে সেটা বলা যাবে না, যারা দিল্লির সাথে আঁতাত করে, স্পষ্ট আঁতাত করে রাজনীতি করে তাদের বক্তব্যকে আমরা রাজনৈতিক অঙ্গনে প্রাসঙ্গিক বলে মনে করি।
এক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, গণঅভ্যুত্থানের পর থেকেই আওয়ামী লীগ এবং তাদের যারা দোসর ছিলেন তারা অপ্রাসঙ্গিক, গণভোটে এখন পর্যন্ত বাংলাদেশের প্রায় সব রাজনৈতিক দল গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল হ্যাঁ ভোটের পক্ষে বলেছে। সরকার সহ বিভিন্ন জায়গায় সংশ্লিষ্ট রয়েছেন সকলে হ্যাঁ ভোটের পক্ষে রয়েছেন। বাংলাদেশের মানুষের কাছে হ্যাঁ ভোট অনেক দূর এগিয়ে আছে।