ঢাকাSunday , 1 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুর বিসিকের সামনে সড়ক দুর্ঘটনায় ৮ শ্রমিক আহত, ৫ জন গুরুতর

Mahamudul Hasan Babu
February 1, 2026 5:09 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম  মেহেরপুর জেলা প্রতিনিধি :  মেহেরপুর বিসিকের সামনে সড়ক দুর্ঘটনায় ৮ শ্রমিক আহত, ৫ জন গুরুতর আহত:

আজ সকালে যতারপুর এলাকা থেকে কয়েকজন শ্রমিক আলগামনে কাজের উদ্দেশ্যে গোপালপুরের দিকে রওনা দেন। এ সময় মেহেরপুরের বিসিক শিল্পনগরীর সামনে মেহেরপুর থেকে ছেড়ে যাওয়া গোল্ডেন লাইন পরিবহন পেছন থেকে তাদের বহনকারী আলগামনে ধাক্কা দেয় হেল্পার ও সুপারভাইজার পালিয়ে যায়।

এ দুর্ঘটনায় ৮ জন শ্রমিক আহত হন। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শর্য্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

বর্তমানে আহত সকলেই মেহেরপুর সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, গুরুতর আহতদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এ দুর্ঘটনার গোল্ডেন লাইন পরিবহন সেনাবাহিনীর আটক করে রেখেছে এবং বিষয়টি খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।